বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার সংবাদ সম্মেলন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের রূপরেখাসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

image-6182
সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, খালেদা জিয়ার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে আমন্ত্রণপত্র। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই আমন্ত্রণপত্র আজকালের মধ্যে বিতরণ শুরু করা হবে।

আমন্ত্রিতদের তালিকায় থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিব, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা।

বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা এ নির্বাচন কমিশনের রূপরেখার খসড়া প্রণয়ন করেছেন। তাদের মধ্যে আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মাহবুবউল্লাহ, সাবেক সচিব ড. জবিউল্লাহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ সরকার গঠনের দলের প্রস্তাবনা তুলে ধরবেন বলে দলের নেতারা জানিয়েছেন। এ ছাড়া সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলবেন বিএনপির চেয়ারপারসন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত