,

রিসা হত্যাকাণ্ড : বখাটে ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৪) হত্যা মামলায় বখাটে ওবায়দুল খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় সোমবার বহুল আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হয়।

image-6174

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাসউদ্দিন এটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

রিসা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৪ আগস্ট পরীক্ষা শেষে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের দিয়ে যাওয়ার সময় বখাটে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৮ আগস্ট রিসা মারা যায়। ওই দিন তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুলকে আসামি করে মামলা করেন।

৩১ আগস্ট সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওবায়দুলকে গ্রেফতার করে ঢাকায় আনে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে