বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিশা হত্যা : ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র

1626নিউজ ডেস্ক : স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যার ঘটনায় বখাটে ওবায়দুল খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র জমা দেওয়া হয়।

সোমবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরাস উদ্দিন।

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে পূর্বপরিকল্পিতভাবে গত ২৪ আগস্ট দুপুর ১২টার দিকে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে ফুট ওভারব্রিজের ওপর রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়দুল। রিশা ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় স্কুল থেকে রিশা পুরান ঢাকার বাসায় ফিরছিল। মুমূর্ষু অবস্থায় রিশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে ওবায়দুলকে আসামি করে রমনা থানায় মামলা করেন। ৩১ আগস্ট নীলফামারীর ডোমার থেকে স্থানীয়দের সহায়তায় ওবায়দুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ঢাকায় এনে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। রিশা হত্যায় নিজেকে জড়িয়ে ৫ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ওবায়দুল। বর্তমানে সে কারাগারে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত