বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ২২ ডিসেম্বর

14706531423-1নিউজ ডেস্ক : সিটি করপোরেশনের সংশোধিত বিধিমালা হাতে পাওয়ায় সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল দেওয়ারও প্রক্রিয়া চলছে চলতি সপ্তাহে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে ইসি। আগামীকাল তফসিল দেয়া হবে। নির্বাচনে ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।

রোববার ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, “আজই আমরা আইনমন্ত্রণালয়ের ভেটিং করা সিটি করপোরেশনের সংশোধিত নির্বাচন বিধিমালা ও আচরণবিধি এবং জেলা পরিষদের নতুন নির্বাচন বিধি ও আচরণবিধি হাতে পেয়েছি। তা পর্যালোচনা করে গেজেট আকারে প্রকাশের প্রক্রিয়া চলছে। গেজেটের পরই তফসিল দেওয়া সম্ভব হবে।” বিধিমালার গেজেট নিয়ে কমিশন সভা ভোটের তারিখ নির্ধারণ করবেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২৬ ডিসেম্বরের মধ্যে করার আইনী বাধ্যবাধকতা রয়েছে। ২৮ ডিসেম্বর জেলা পরিষদের ভোটের তারিখ ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ নির্ধারণ করে দিয়েছে। সময় স্বল্পতার কারণে সোমবারই নারায়ণগঞ্জের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ইসি কর্মকর্তারা।

বিধিমালা হাতে পেয়ে রোববার বিকালে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনারদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “বিধিমালা হাতে পেয়েছি আমরা। সবকিছু ঠিক করে সোমবার সকালেই গেজেট আকারে তা প্রকাশের জন্য এসআরও জারির জন্যে পাঠানো হবে। সম্ভব হলে সোমবার বিকালেও নারায়ণগঞ্জের তফসিল দেওয়া হতে পারে। তবে সব কিছু নির্ভর করবে গেজেট হাতে পাওয়ার পর কমিশন সভায়।” জেলা পরিষদ নির্বাচনের বিস্তারিত সময়সূচিও কয়েকদিনের মধ্যে দেওয়া হবে বলে জানান তিনি।

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নারায়ণগঞ্জের সঙ্গে একই দিনে করার পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন। আইনমন্ত্রী দেশের বাইরে থাকায় বিধিমালার অনুমোদন পেতে বিলম্ব হয়েছে। যুক্তরাষ্ট্রে বসে নথিতে অনুমোদন দেয়ার পর সোমবার জেলা পরিষদ, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন বিধিমালা কমিশনে পৌঁছানো হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের ৪ লাখ ৩ হাজার ৭০৬ ভোটার ২০১১ সালে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ