বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণে ব্যর্থ ছাত্রলীগ নেতার বিবস্ত্র ছবি ফেসবুকে ভাইরাল(ছবিসহ)

chuadangaচুয়াডাঙ্গা সরকারি কলেজের আয়াকে ধর্ষণ করতে গিয়ে উত্তম-মধ্যম খেয়ে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার শাখা ছাত্রলীগের সম্পাদক তানিম হাসান তারেকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এদিকে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা করেছেন কলেজের আয়া। একই অভিযোগে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা কমিটি বিলুপ্ত ও তানিম হাসান তারেককে স্থায়ী বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেকের রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থার ছবি ছড়িয়ে পড়ে। দিনভর এ নিয়ে চুয়াডাঙ্গার বিভিন্ন মহলে আলোচনা শোনা যায়।

এরপর ওই কলেজের এক আয়া তারেকের বিরুদ্ধে সদর থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক।

মামলার বিবরণ থেকে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে সেই আয়ার বাসায় ঢুকে ধর্ষণ করতে যায় তারেক। এ সময় তার চিৎকার শুনে দুই ছেলে ও পুত্রবধূ এসে বিবস্ত্র অবস্থায় তারেককে আটক করে উত্তম মধ্যম দিয়ে রক্তাক্ত জখম করেন।

পরে পুলিশে খবর দিলে তারেকের শার্ট-প্যান্ট ও মোবাইল ফোনটি জব্দ করে পুলিশ।

চুয়াডাঙ্গা মাঝের পাড়ার ওহাব আলী মিস্ত্রির ছেলে কলেজ ছাত্রলীগ নেতা তারেক ওই কলেজের ওই আয়াকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগ চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে এবং দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তানিম হাসান তারেককে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

শনিবার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং তারেককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আশিক ইকবাল স্বপন বলেছেন, সেক্রেটারি তারেককে নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রতিপক্ষের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করেছে।

সূত্র জানায়, শুক্রবার রাতে ঘটনার পরপরই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ