,

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে ৫ পুলিশসহ নিহত ৭

169951_121বগুড়া অফিস ও শেরপুর প্রতিনিধি : বগুড়া-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যরা কুড়িগ্রাম জেলা পুলিশের সরকারি পোশাক পরিচ্ছদ আনার জন্য ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে যাচ্ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের ৯ সদস্য একটি রিকুইজিশন করা ট্রাকযোগে ঢাকা পুলিশ হেডকোয়র্টার্সে যাচ্ছিলেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার পুলিশ সদসসহ ছয়জন নিহত হন।

শেরপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক পুলিশ সদস্য মারা যান।

নিহত ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, পুলিশ সদস্য শাহজাহান (৩৫) প্রণব (৩২) আলমগীর (৩৩) শামসুল (৩০) সোহেল (৩২) ও ঝাড়ুদার শ্যামল (৪২)।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, এসআই মইনুল গোয়েন্দা পুলিশে এবং নিহতরা কুড়িগ্রাম পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

শেরপুর থানার ওসি খান মোঃ এরফান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে