,

সব হারিয়ে বিএনপি এখন উন্মাদ : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেওলিয়া হয়ে পড়েছে। সব হারিয়ে দলটি এখন উন্মাদ। যে কারণে একবার ভারত ও একবার যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে থাকেন দলটির নেতারা।

image-5921

শনিবার বিকেলে চট্টগ্রাম লালদীঘির ময়দানে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতাদের সংবর্ধনা অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগকে দেওলিয়া বলায় বিএনপির সমলোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমাদের নির্বাচন নিয়ে কথা বলেন, আপনাদেরকে তো খালেদা জিয়া নির্বাচিত করেছেন এক কলমের খোচায়। আপনার ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হতে লেগেছে দশ বছর; কিন্তু আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়।

বিএনপি’র ভারত মিশন শেষ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমেরিকা মিশন নিয়ে অপেক্ষা করেছিলেন এতদিন, সেটাও শেষ হয়েছে। আন্দোলন নিয়ে টালবাহানা করছেন এবছর নয় তো ওবছর, আসলে আন্দোলন হবে সেটা কোন বছর?

তিনি বলেন, কী করে আন্দোলন হবে, মরা গাঙ্গে তো জোয়ার আসে না। বিএনপি’র রাজনীতি এখন প্রেস রিলিজনির্ভর হয়ে গেছে। বিএনপি সব হারিয়ে এখন উম্মাদ হয়ে গেছে। জনগণের ওপর আস্থা হারিয়ে বিএনপি ক্ষমতার জন্য বিদেশী প্রভুদের কাছে ধর্না দেয়।

দলের নিয়মশৃংখলা যারা মানবে না তাদের দলে থাকার কোনো অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, এত সুন্দর পরিবেশ গুটিকয়েক ব্যক্তি নষ্ট করতে পারে না।গুটিকয়েক লোকের জন্য দল ধ্বংস হতে পারে না। গুটিকয়েক দুষ্টু লোককে দল থেকে বের করে ব্যবস্থা নেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, বসন্তের কোকিল কারা কারা দলে অনুপ্রবেশ করছে, আওয়ামী লীগে এসব মৌসুমি পাখি ও কোকিলদের কোনো স্থান নেই। শেখ হাসিনার বসন্তের কোকিলের দরকার নেই। যখন দুঃসময় আসবে তখন হাজার কোকিল ও পাপিয়াদেরকে খুঁজে পাওয়া যাবে না।

সেতুমন্ত্রী বলেন, নেতাকর্মীরা যদি অপকর্ম কিছু করে থাকেন, তাহলে জনগণের কাছে যান। তাদের কাছে গিয়ে ক্ষমা চান। জনগণের কাছে ক্ষমা চাইতে লজ্জা নেই। আমরা কার জন্য রাজনীতি করি? আমরা জনগণের জন্য রাজনীতি করি।

তিনি বলেন, ঠিক হয়ে যান অ্যাকশন শুরু হয়ে গেছে। কাউকে ছাড় দেয়া হবে না। শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কাউকে ছাড় দিচ্ছেন না তিনি।

তিনি আরো বলেন, চট্টগ্রামবাসীকে একটি সুখবর দিতে চাই- আগামী ২০১৯ সালের মধ্যে চট্টগ্রামের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাবে। কর্ণফূলি টানেল এখন স্বপ্ন নয়, কাজ শুরু হয়েছে ওয়ান সিটি টু টাউনের শহর হবে চট্টগ্রাম। সীতাকুন্ড-কক্সবাজার মেরিনঘাট হচ্ছে। চট্টগ্রামে বিমান বন্দর থেকে বারেক বিল্ডিং পর্যন্ত আরেকটি উড়াল সেতু হবে। আগামী বছর ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটারের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু করা হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সাবেক মন্ত্রী দিপু মণি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সাবেক এমপি ইছহাক মিঞা, দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দিন, উত্তর জেলা সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা সেক্রেটারি মফিজুর রহমান, উত্তর জেলা সেক্রেটারি এম এ ছালাম প্রমুখ।

যৌথভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগ।

ওবায়দুল কাদেরসহ চট্টগ্রাম অঞ্চল থেকে প্রেসিডিয়াম, কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া নেতাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে