,

‘ভারতের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক’

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ভারতে সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। তাই আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। সরকারের পাশাপাশি দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক সুদৃঢ় করার মধ্য দিয়ে এই বন্ধুত্বকে আমরা নতুন মাত্রায় নিয়ে যেতে চাই।

image-5867

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ‘সন্ত্রাসবাদের প্রতিরোধে প্রয়োজন বাংলাদেশ ও ভারতের গণ-মানুষের সুদৃঢ় ঐক্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সভায় ভারত থেকে আগত বিজেপি ও কংগ্রেসের নেতারাও বক্তব্য রাখেন।

ড. রাজ্জাক বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এটা একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ভারতও ধর্মকে রাজনীতির উর্দ্ধে রাখে।

তিনি বলেন, আমাদের এই বন্ধুত্বের মধ্যে মাঝে মাঝে বাধা হয়ে দাড়ায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দুই দেশের সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মানুষে মানুষে ঐক্য করার শধ্য দিয়ে এই সন্ত্রাসবাদ মোকাবেলা করা সম্ভব।

আয়োজক সংগঠকের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুজন দের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী প্রীতম ঘোষ, আসাম বিধানসভার বিধায়ক ও বিজেপির মুখপাত্র শিলাদিত্য দেব, আসামের সাবেক বিধায়ক শ্রী অজয় দত্ত, আনন্দ বাজার পত্রিকার সহকারী সম্পাদক অনমিত্র চট্টোপধ্যায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিরি সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা সিনিয়র সাংবাদিক আইয়ুব ভূইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে