বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাটা-ছেঁড়া’ সড়ক পরিবহন আইন চূড়ান্ত হচ্ছে

 

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে তৈরি করা সড়ক পরিবহন আইনের খসড়াটি ঝুলছে পাঁচ বছর ধরে। ২০১১ সালে আইনটির খসড়া প্রণয়ন করে সড়ক ও মহাসড়ক বিভাগ। মতামত গ্রহণ এবং আইনের ধারা সংযোজন ও বিয়োজন কাজেই দীর্ঘ পাঁচ বছর কেটে গেছে। তবে সম্প্রতি মতামতের জন্য আইনটির খসড়া ওয়েবসাইটে দেয়া হয়েছে। শিগগির তা চূড়ান্তও হয়ে যেতে পারে।

image-5852

এর মধ্যে তিনদফা পরিবর্তন করা হয়েছে আইনের খসড়াটি। বাদ দেয়া হয়েছে সড়ক দুর্ঘটনার শাস্তি, সড়ক দুর্ঘটনার ব্যবস্থাপনা তহবিল ও অযান্ত্রিক যান নিয়ন্ত্রণের ধারাসহ একাধিক ধারা। এছাড়া পরিবহন কমিটিতে (আটিসি) পরিবহন মালিক-শ্রমিককে প্রাধান্য দিয়ে বাদ দেয়া হয়েছে পরিবহন বিশেষজ্ঞদের।

এদিকে নতুন আইনটির কারণে সড়ক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে মনে করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, এখন যে খসড়াটি চূড়ান্ত করা হচ্ছে তাতে ভালো সব দিকই বাদ দেয়া হয়েছে।

খসড়া আইনে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হলে চালক বা দায়ী ব্যক্তির কী ধরনের শাস্তি হবে তার সুস্পষ্ট উল্লেখ নেই। এছাড়া বিপজ্জনকভাবে যান পরিচালনাসংক্রান্ত কোন বিধানও নেই। তবে সব ধরনের অপরাধ জামিনযোগ্য ও আপসযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০১১ সালে ‘সড়ক পরিবহন ও ট্রাফিক আইন’ নামে খসড়ায় ২২টি অধ্যায় ও ৩৭২টি ধারা ছিল। ২০১৩ সালে গঠিত কমিটি তা কমিয়ে ১৫ অধ্যায় ও ২৪২টি ধারায় চূড়ান্ত করে। সর্বশেষ খসড়ায় আইনটিকে ১৩টি অধ্যায় ও ৭৩ ধারায় নামিয়ে আনা হয়েছে। তাই আইনের খসড়াটিতে চূড়ান্ত জনসাধারণের মতামতের জন্য সড়ক ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে বিভিন্ন মহলের চাপের কারণে আইনটি এখনও চূড়ান্ত করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এদিকে আইনের খসড়া তৈরি করতে দীর্ঘ সময়ক্ষেপণ ও বিভিন্ন মহলের চাপের কারণে ধারা সংশোধন করায় আইনটি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছেন পরিবহন বিশেষজ্ঞরা।

এ ব্যাপারে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক বলেন, সড়ক পরিবহন সেক্টরে যারা ব্যবসা করে বা স্টেকহোল্ডার আছেন তারা এই সেক্টরে এমনভাবে ঢুকে গেছেন যে বিশৃঙ্খলা থেকে বের হতে চাচ্ছেন না। তারা বিভিন্নভাবে এই সড়ক পরিবহন আইন তৈরি করতে বাধা সৃষ্টি করছেন।

তিনি বলেন, আইনটির খসড়ায় প্রথমে যে বিধিবিধান রাখা হয়েছিল তা অনেক গবেষণা করে তৈরি করা হয়েছিল। কিন্তু প্রথম খসড়ায় অনেক কিছু বাদ দেয়া হয়েছে।

জানা গেছে, বিশ্বব্যাংকের পরামর্শে ও প্রতিবেশী বিভিন্ন দেশের সড়ক পরিবহন আইনের আদলে সড়ক পরিবহন ও ট্রাফিক আইনের খসড়া প্রণয়ন করা হয় ২০১১ সালে। ওই খসড়ায় বিপজ্জনকভাবে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় কোন মৃত্যু হলে ১০ বছরের শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণের বিধান রাখা হয়। পরবর্তী সময়ে ওই খসড়াটি পর্যালোচনায় ২০১৩ সালে কমিটি গঠন করে তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়। তাদের সুপারিশেও আর্থিক ক্ষতিপূরণের বিধান রাখা হয়। তবে শাস্তির বিধান কমিয়ে পাঁচ বছর করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। তবে সবশেষ প্রণীত খসড়ায় ২০১১ ও ২০১৩ সালের সব ধরনের সুপারিশ বাতিল করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও খাতসংশ্লিষ্টদের বিভিন্ন মতামতও বাদ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৮ অক্টোরব থেকে সড়ক ও মহাসড়ক ওয়েবসাইটে খসড়া আইনটির ব্যাপারে মতামত নেয়া হচ্ছে।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক বলেন, আইনটির ওপর সাধারণের মতামত নেয়ার জন্য ২১ দিন সময় দেয়া হয়েছে। এরপর আর মতামত নেয়া হবে না বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ