,

সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সবার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সবাই সমান অধিকার ভোগ করবে। সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সবার। এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সজাগ থাকতে হবে।শনিবার বিকেলে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজশাহী বিভাগের ৮টি জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময়ের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

image-5884

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে লুটপাটের রাজনীতি শুরু করেছিল ক্ষমতা দখলকারীরা। কিন্তু ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে উন্নয়ন ও জনসেবার মধ্য দিয়ে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে, সরকার জনগণেরই সেবক।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন একটা শ্রেণী হয়েছে, তারা একদিকে ইসলামের নাম নিচ্ছে, আরেকদিকে সন্ত্রাস-জঙ্গিবাদ চালাচ্ছে। আমাদের সরকার এই ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় নয়।

শেখ হাসিনা আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আমি আগে যে বিভাগের সাথে মতবিনিময় করেছি, সেখানেও বলেছি, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনাদেরও বলছি, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানটির সাথে সময় মিলিয়ে বিভাগের ৮ জেলার অন্তত ২ হাজার ৯শ’ ৮১টি স্থানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ হচ্ছে। এ সব সমাবেশে প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তৃতা। সমাবেশগুলোর মধ্যে অন্তত ৫টির সমাবেশে জড়ো হওয়া জনসাধারণের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে