,

যথেষ্ট প্রমাণসাপেক্ষে রামপালের বিরোধিতা : সুলতানা কামাল

1548358নিউজ ডেস্ক : যথেষ্ট তথ্য প্রমাণ ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করা হচ্ছে বলে জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনাতনে শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল লিখিত বক্তব্যে বলেন, সুন্দরবন তথা রামপাল নিয়ে কোনো অযৌক্তিক বক্তব্য রাখা হচ্ছে না। বরং যথেষ্ট তথ্যপ্রমাণ ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমেই আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছি।

তিনি বলেন, জনস্বার্থ ও সুন্দরবনবিরোধী সব অপপ্রচার বন্ধ করে, জনদাবি মেনে নিয়ে সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করতে হবে। সুলতানা কামাল বলেন, সুন্দরবন প্রশ্নে বাংলাদেশ সরকারের অবস্থান আর জলবায়ু প্রশ্নে অবস্থান পরস্পরবিরোধী। কারণ জলবায়ু সংকট মোকাবিলা করতে হলে সুন্দরবনকে অক্ষত রাখা আমাদের প্রধান দায়িত্ব। এটি জাতিসংঘ ও সারা বিশ্বের আকাঙ্ক্ষা।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সুন্দরবন নিয়ে জনগণের ট্যাক্সের টাকায় যে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে তা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। যা বন্ধ করা উচিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক এম এম আকাশ, বদরুল ইমাম, ইফতেখারুজ্জামান, খুশী কবির ও রুহিন হোসেন প্রিন্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে