,

‘হঠাৎ অসুস্থ’, কারাগারে বিএনপি নেতার মৃত্যু

photo-1478929085গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গাওসুল আজম ডলার (৫০) কারাবন্দি অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে কারাগার থেকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

গাওসুল আজম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। গাওসুল আজম গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার আফতাব খন্দকারের ছেলে।

গাওসুল আজমের মৃত্যুর ব্যাপারে গাইবান্ধা জেলা কারা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। কারাগারের জেলারের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার মাসুদার রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ বোধ করেন বিএনপি নেতা গাওসুল আজম। দ্রুত তাঁকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে গাওসুল আজমের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশ সুপার জানান, কিছু আইনি প্রক্রিয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনপি নেতার মৃত্যুর ব্যাপারে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস আই এম শাহীন জানান, সকালে গাওসুল আজম ডলারকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। তাকে ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেন। কিন্তু হার্টের সমস্যা থাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া তিনি ডায়াবেটিস রোগেও ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, গাওসুল আজম ডলার তুলসীঘাটে যাত্রীবাসী বাসে পেট্রোলবোমা হামলা মামলার অভিযোগভুক্ত আসামি। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানায় গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জেলা কারাগারে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে