বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচন: সিদ্ধান্তহীনতায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক : দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে সিদ্ধান্তহীনতায় ঝুলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আশঙ্কা করা হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নাও থাকতে পারে।

image-5791

বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে তারা বলেছেন, যে পদ্ধতিতে সরকার জেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছে তা ‘সংবিধান পরিপন্থী’। কারণ, জেলা পরিষদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের বা ভোট দেয়ার সুযোগ নেই। এছাড়া যেসব ভোটার ভোট দিয়ে জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত করবেন সেসব ভোটার ‘বিনা ভোটে নির্বাচিত’ দাবি করে বিএনপি নেতারা বলছেন, অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচন অনেকটা ১৯৫৯ এর ‘মৌলিক গণতন্ত্রে’র মতো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জেলা পরিষদ নির্বাচনে যারা ভোট দেবেন তারাই তো ‘বিনা ভোটে’ নির্বাচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই নির্বাচন সংবিধান পরিপন্থী। কারণ সংবিধানে আছে, স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হবে। কিন্তু এখন যে পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছে সেটা তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন কমিশন যে পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছে সেটার গ্রহণযোগ্যতা নেই।

নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে আমীর খসরু বলেন, দেশে নির্বাচন বলে কিছু আছে নাকি? এখন তো নির্বাচনী প্রকল্পের নামে গদি দখল চলছে। জাতীয় সংসদসহ স্থানীয় সরকারের অন্যান্য স্তরে নির্বাচনের নামে প্রকল্প করে যেভাবে গদি দখল করেছে, জেলা পরিষদেও সেভাবে নির্বাচন করতে চাচ্ছে সরকার।

বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে কিনা জানতে চাইলে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আনুষ্ঠানিকভাবে দল এখনো সিদ্ধান্ত নেয়নি। এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো ধরনের নির্বাচনে অংশ নেবে কিনা সেটা নিয়েও সিদ্ধান্তের বিষয় আছে। তবে এখন যে পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচন করতে চাচ্ছে সেটা অসাংবিধানিক। এখানে লক্ষণটা ভালো না। আইয়ুবী আমলে যেভাবে মৌলিক গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করেছিল, এখানেও সেভাবে করার চেষ্টা হচ্ছে। নির্বাচনে সর্বজনীন ভোটারের অংশগ্রহণ থাকতে হবে। আমরা চাই সর্বজনীন ভোটের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন।

দলটির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম বলেন, এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে বলা যায়, এই নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

এর আগে গত ৩১ অক্টোবর ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জেলা পরিষদ নির্বাচনের যাওয়া না যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আলোচনা করেছি।

প্রসঙ্গত, ছয় মাসের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়ে ২০১১ সালের ১৫ ডিসেম্বর ‘দলীয় লোক’দের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছিল। ওই সময় নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যানসহ পূর্ণাঙ্গ পরিষদ গঠনের কথাও সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছিল। দীর্ঘদিন ধরে নির্বাচনের বিষয়ে কার্যকরী উদ্যোগ ছিল না।

তবে গত ২৭ জুলাই অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে ‘ছয় মাসের মধ্যেই জেলা পরিষদ নির্বাচন’ দেয়ার ঘোষণা দেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময়ের মধ্যে জেলা পরিষদ আইনটিও সংশোধনের কথা বলেন তিনি।

সর্বশেষ গত ৬ অক্টোবর জেলা পরিষদ আইনটি সংশোধন করে সংসদে আইন পাস হয়। ২৪ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনের তারিখ জানিয়ে দেয়া হয়।

আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। চেয়ারম্যান ও এই ২০ জন সদস্যকে নির্বাচন করবেন সংশ্লিষ্ট এলাকার সিটি কর্পোরেশন (থাকলে), উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ