,

আজ সেই ভয়াল ১২ নভেম্বর

 

নিজস্ব প্রতিবেদক : আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও বন্যার প্রাকৃতিক তাণ্ডবে নোয়াখালী ও পাবত্য উপকূলীয় অঞ্চলগুলো পরিণত হয়েছিল বিরাণভুমিতে।

image-5783

নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচর (তৎকালীন চরবাটা), কোম্পানীগঞ্জ, ও হাতিয়া এবং সন্দ্বীপের ক্ষয়ক্ষতি ছিল অবর্ণনীয়। কোন কিছু বুঝে উঠার আগেই মধ্যরাতে আঘাত হানে মহাপ্রলয়ংনকারী ঘূর্ণিঝড় ‘গোরকি’।

বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী লক্ষাধিক মানুষের সলিল সমাধি হয় এ অঞ্চলে। গবাদিপশু, পাখিসহ অসংখ্য জীবজন্তু মারা যায় জোয়ারের পানিতে।

বিভীষিকাময় ওই দিনের কথা বলতে গিয়ে সুবর্ণচরের স্বজনহারাদের হাহাকার আর্তনাদ, আহাজারিতে এখনও কেঁপে উঠে আকাশ বাতাস। অনেক পরিবারের বংশ শুন্য হয়ে গেছে, আবার কারো পরিবারের দু-একজন বেঁচে আছে গাছের ডালপালা ও গবাদিপশুর লেজ ধরে।

ভোর হতেই সেইদিন দেখা যায় সবদিকে শুধু লাশ আর লাশ। এ জনপদ যেন এক মৃত্যু উপত্যকা। সারি সারি শিশু, নারী, আবালবৃদ্ধের লাশের লম্বা মিছিল। সেদিন কাফন ছাড়াই দাফন হয়েছিল বেশির ভাগ লাশ। অনেকের লাশ জোয়ারে ভেসে যায় দূর-দুরান্তে। হাজার হাজার মানুষ ও মৃত পশুপাখিকে এক গর্তে পুঁতে ফেলা হয়েছিল। বহু লাশ গাছের উপর থেকে পঁচে গলে পড়েছে। মানুষসহ গবাদি পশুপাখি ও জীবজন্তুর পঁচা গন্ধে বিষাক্ত হয়ে উঠেছিল ওই অঞ্চলের পরিবেশ। কোথাও নিশ্বাস নেওয়ার উপায় ছিল না।

এই জনপদ জুড়ে ছিল সর্বত্রই মর্মস্পর্শী হৃদয় বিদারক হাহাকার আর বেঁচে থাকাদের আর্তনাদ। বিরান হয়ে গিয়েছিল মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম।

ভয়াল সেই বন্যার হাত থেকে বেঁচে যাওয়া উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের তনজেবের নেসার (৭৯) কাছে ওই দিনের ভয়াবহতার কথা জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে উঠেন। তিনি জানান, সেই বন্যায় তার পরিবারের ১২ জন ভেসে গেছে। তাদের কারো লাশই খুঁজে পাওয়া যায়নি।

তিনি জানান, ঝড়ের আগে আকাশ খুব মেঘলা ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। রাত ৮টার দিকে হঠাৎ কোন কিছু বুঝে উঠার আগেই বাতাসের তীব্রতা বেড়ে যায়। রাত আনুমানিক ১১টার পর শোঁ শোঁ শব্দ করতে করতে দেখলাম জোয়ারের পানিতে সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর বাচাঁও বাঁচাও বলে চিৎকার শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে