,

বিক্ষোভ নয়, দাঙ্গা বেঁধেছে আমেরিকায়

porlandদুই লাখ ভোট কম পেয়েও ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াটা হাজার হাজার আমেরিকান নাগরিক এখনো মেনে নিতে পারছেন না। ফলাফল ঘোষণার পর দুই দিন হয়ে গেছে। এখনো বিক্ষোভ চলছে আমেরিকায়। দেশটির অধিকাংশ অঙ্গরাজ্যেই এই অবস্থা। তবে এটিকে বিক্ষোভ বলে মানতে নারাজ দেশটির অরেগন অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর পোর্টল্যান্ডের পুলিশ কর্মকর্তারা। এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে পোর্টল্যান্ড পুলিশ। টুইটারে পোর্টল্যান্ড পুলিশ জানায়, বিক্ষোভ দাঙ্গায় রূপ নিয়েছে। রাজপথে অবস্থানকারীদের আচরণ সহিংস ও বিপজ্জনক হয়ে ওঠেছে। সরে যেতে বলায় বিক্ষোভকারীরা পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে এবং গাড়ি ভাংচুর করেছে। ট্রাম্প বিজয়ী ঘোষিত হওয়ার পর থেকে দিন-রাত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে হাজার হাজার মার্কিনী। প্রথমে কর্তৃপক্ষ জানিয়েছিল, বিক্ষোভকারীদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে না। তবে এখন বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। প্রথমে এ বিক্ষোভ নিয়ে নীরব তাকলেও শুক্রবার সকালে ট্রাম্প এসব বিক্ষোভকারীদের ‘প্রফেশনাল’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, গণমাধ্যমের উষ্কানিতেই এ বিক্ষোভ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে