বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঢাকা উত্তরে বসানো হবে পাঁচ হাজার সিসি ক্যামেরা’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও পাঁচ হাজার সিসিটিভি (ক্লোজ সার্কিট টেলিভিশন) ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।

gaibandha-pi320150428133330

রাজধানীর গুলশানে শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় পুলিশের সঙ্গে মিলে এই এলাকায় ৬৫৬টি সিসিটিভি লাগিয়েছি। আরও ৫০০ এর মতো ক্যামেরা লাগাচ্ছি। আমরা আরও ৫ হাজার ক্যামেরা কেনার কথা ভাবছি এবং সেটাও লাগাবো।

মেগাসিটি ঢাকার বাস্তব সমস্যার ‘ডিজিটাল সমাধান’ করতে প্রেনুয়ার ল্যাব ও গ্রামীণফোনের ইনোভেশন সেন্টার হোয়াইট বোর্ড ৩৬ ঘণ্টার হ্যাকাথনের আয়োজন করেছে।

যাতায়াত সমস্যা নিরসনে ঢাকায় তিন হাজার নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান আনিসুল হক। সব বাস কোম্পানিকে একত্রে ছয়টি কোম্পানি করে ৬ রংয়ের বাস করার চিন্তা-ভাবনা আছে। এতে বাস ব্যবস্থাপনা সহজ হবে; প্রতিযোগিতা কমে যাবে। কারণ কোম্পানিগুলো নিজ নিজ লভ্যাংশ পাবে।

নাগরিক সেবায় বিভিন্ন সংস্থার সমন্বয়ের অভাব পূরণে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর উত্তর সিটি করপোরেশন এলাকার রাস্তাঘাট পরিস্কার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত