বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবির বিষয়ে বক্তব্য না আসা পর্যন্ত অবরোধ

 

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

shahbagh1478853570

একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন ও মন্দিরে-বাড়িঘরে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আন্দোলনকারীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে তারা। তারা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত তারা এখন থেকে সরবেন না।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি শেষে মিছিল নিয়ে শাহবাগ গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পরে শ্রী শ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদ, জাগো হিন্দু বাংলাদেশ, স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদসহ বিভিন্ন ব্যানারে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্জুন কুমার দত্ত বলেন, ‘নাসিরনগরের হামলা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। এমন একটি হামলার পর দেশের একজন প্রতিনিধি (মন্ত্রী ছায়েদুল হক) কখনো এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্য করতে পারেন না। আমরা অবিলম্বের তার পদত্যাগ দাবি করছি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকাল সাড়ে ১০টার পর থেকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করতে থাকে। এতে এই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

অবস্থান কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুতুল পোড়ান তারা। এ সময় তারা ছায়েদুল হককে দল ও মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে স্লোগান দেন।

ফেসবুকে ইসলাম ধর্মকে কটূক্তি করে একটি ছবি পোস্ট করার প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেশ কয়েকটি মন্দির এবং দেড় শতাধিক বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়। এ নিয়ে উত্তেজনাকর অবস্থার মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার এক সমাবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত