,

‘ইস্যু তৈরির জন্য ব্রাহ্মণবাড়িয়ার হামলা’

 

নিজস্ব প্রতিবেদক : একটি নতুন ইস্যু তৈরির জন্য ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শুক্রবার রাজধানীর ফার্মগেটে একটি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

image-5728

মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর নতুন ষড়যন্ত্র। একটি ইস্যু তৈরির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। এ ঘটনার পেছনে যারাই থাকুন, তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, এদেশে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। কেননা ধর্ম যার যার দেশ সবার। তাই কোনো শ্রেণির ওপর হামলা করে কেউ ফায়দা লুটার চেষ্টা করলে ভুল হবে। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাও তেমনটি। অপেক্ষা করুন তদন্তেই সব বেরিয়ে আসবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে