বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্য রানে ৩ উইকেট!

a0340e319e3ec7528c0e7ccefd2c1794-a-sunny২ ওভার ৪ বল। দুটিই মেডেন, বাকি চার বলেও কোনো রান দেননি। উইকেট? তিনটি!
টেস্টে হলে এই বোলিং বিশ্লেষণ নিয়ে এত শিহরিত হওয়ার কিছু ছিল না। কিন্তু ঘটনাটা ঘটেছে একটা টি-টোয়েন্টি ম্যাচে, আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে! চোখ কপালে উঠিয়ে দেওয়ার জন্য এটিই যথেষ্ট।
এমন তাক লাগিয়ে দেওয়া বোলিং যাঁর, সেই আরাফাত সানি যে দু-একটা কীর্তি গড়বেন, এ আর আশ্চর্য কী! টি-টোয়েন্টির ইতিহাসেই তিন উইকেট পাওয়া কোনো বোলারের জন্য এমন কীর্তি মাত্র দ্বিতীয়। এর আগে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বার্ঘার রিক্রিয়েশান ক্লাবের বিপক্ষে কোনো রান না দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন চিলো মারিয়ানস ক্রিকেট ক্লাবের দিনুকা হেত্তিয়ারাচ্চি। তবে তিন উইকেট পেতে তিনি করেছিলেন মাত্র পাঁচটি বল।
বিপিএলে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৪ রানেই অলআউট হয়েছে খুলনা টাইটানস। বিপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে কম রানের রেকর্ড। আর সব মিলিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বনিম্ন। আর খুলনার এমন ধসে পড়ায় সবচেয়ে বড় ‘অবদান’ আরাফাত সানির। বোলিংয়ে এসেছিলেন ইনিংসের তৃতীয় ওভারে। প্রথম ওভারে কোনো উইকেট পাননি। এরপর এলেন নবম ওভারে। খুলনার ৬ উইকেট ততক্ষণে শেষ। এসেই সানিও মুড়ে দিলেন খুলনার লোয়ার অর্ডার। ওই ওভারেই দুই উইকেট। প্রথমে আরিফুল হক, এরপর জুনায়েদ খান। আর ১১তম ওভারে এসে চতুর্থ বলে বোল্ড করে দিলেন খুলনার শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আসগরকে।
১৬ বলে কোনো রান না দিয়েই তিন উইকেট নেওয়াতে সানির কীর্তি নিয়েই আলোচনাটা বেশি। তবে রংপুরের হয়ে চার উইকেট পেয়েছেন শহীদ আফ্রিদিও। তাতেই খুলনার এমন বিপর্যয়।
৪৫ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখার সময়ে ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান করেছে রংপুর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ