,

রাজধানীবাসীর ডাটা এন্ট্রি বাস্তবায়নে কাজ চলছে : ডিএমপি

 

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর ডাটা এন্ট্রি বাস্তাবায়নে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ তথ্য জানান।

image-5597

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সিআইএমএস সফটওয়্যারে নগরবাসীর ডাটা এন্ট্রি করা হয়েছে। আর এটা বাস্তবায়নে টিম ডিএমপি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিট পুলিশিং, উঠান বৈঠক করা হচ্ছে। সিআইএমএস এ ডাটা এন্ট্রি দেয়ার ফলে আজ ঢাকা শহরে কোনো জঙ্গি বসবাস করতে পারছে না বলে জানান তিনি।

তিনি বলেন, জঙ্গি দমনে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি। প্রধানমন্ত্রীসহ দেশের সর্বমহলে আমাদের কাজের ভূয়সী প্রশংসা হচ্ছে। দেশের মানুষের মধ্যে জঙ্গি দমনে একটি ঐক্য তৈরি হয়েছে। তারা আমাদের দেয়া শর্ত মেনে তাদের ধর্মীয় ও অন্যান্য উৎসব পালন করছে। এটি আমাদের প্রতি দেশের মানুষের ভালবাসার প্রতিফলন।

দেশর সব বাহিনী পুলিশের সাথে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কোনো বাহিনীর সাথে আমাদের কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দেশের জন্য কাজ করি। সবার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে।

সভায় ডিএমপি কমিশনার ডিএমপি’র বিভিন্ন ইউনিটের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আর্থিক পুরস্কার দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে