বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিটাগাংয়ের বিপক্ষে রংপুরের সহজ জয়

rang20161109222522বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৬ষ্ঠ ম্যাচে টসে জিতে চিটাগাং ভাইকিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ১৯.৩ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম ভাইকিংসের খেলোয়াররা। জাবাবে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আগেই মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় রংপুর রাইডার্স।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে মানসিকভাবে এগিয়ে আছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।

এই লক্ষ্যকে সত্যিই মামুলিতে পরিণত করলো রংপুর রাইডার্স। বিশেষ করে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। তার একার হাতেউ দুরমুস হলো চিটাগাং ভাইকিংস। পুরো ৫ ওভার এবং ৯ উইকেট হাতে রেখেই রংপুরকে তিনি পৌঁছে দেন জয়ের বন্দরে।

জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৭৭ রানে শুধুমাত্র সৌম্য সরকারের উইকেট হারিয়েছে রংপুর। ২৫ বলে ২৩ রান করে আউট হন সৌম্য। বাকি রান অনায়াসেই তুলে নেন মোহাম্মদ শাহজাদ আর মোহাম্মদ মিথুন।

৫২ বলে ১১টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ শাহজাদ। ১৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। চিটাগাংয়ের পক্ষে একমাত্র উইকেটটি নেন ইংলিশ পেসার টাইমাল মিলস।

নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে হারলো চিটাগাং। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচেই অসাধারণ এক জয় পেলো রংপুর রাইডার্স।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১২৪ রান তুলতেই অলআউট হয়ে যায় চিটাগাং। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন পাকিস্তানি শোয়েব মালিক আর ২৫ রান করেন এনামুল হক বিজয়।
রংপুরের হয়ে মাঠে নামবেন নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুক্তার আলী, রুবেল হোসেন, আরাফাত সানি, শহীদ আফ্রিদি, মোহাম্মদ শেহজাদ, আরজে গ্লিসন, সোহাগ গাজী।
অন্যদিকে চিটাগাংয়ের হয়ে মাঠে নামছেন অধিনায়ক তামিম ইকবাল, এনামুল হক, জহুরুল ইসলাম, শোয়েব মালিক, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নবী, জাকির হাসান, নাজমুল হক মিলন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ