বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিবাদ: তিনমাসে পুলিশের কাছে ৫ হাজার মেসেজ

policeনিউজ ডেস্ক : বিগত ৩ মাসে পুলিশের কাছে জঙ্গিবাদ বিষয়ে ৫ হাজার মোবাইল বার্তা এসেছে। এসব বার্তা পুলিশের হ্যালো আপস ব্যবহার করে প্রেরণ করা হয়। জঙ্গিবাদ বিরোধী প্রচারণার অংশ হিসাবে গত ১ জুলাই ঢাকা ক্যাফেতে হামলার পর থেকে পুলিশ এই ‘হ্যালো আপস’ ব্যবহার শুরু করে।

পুলিশের কাউন্টার টেরিরিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সানোয়ার হোসেন বলেন, ‘আমরা বিগত তিন মাসে জনগণের কাছ থেকে সন্ত্রাসী ও জঙ্গিদের ব্যাপারে ৫ হাজার বার্তা পেয়েছি। এসবের মধ্যে বেশ কিছু বার্তা আমাদের সন্ত্রাসী ও জঙ্গিদের চিহ্নিত করতে সাহায্য করেছে।’

তিনি বলেন, গোপনীয়তা রক্ষা করে প্রাপ্ত বার্তা ও তথ্যসমূহ নিজস্ব তথ্যদাতাদের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় তথ্যের ওপর ভিত্তি করে নির্দিষ্ট ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
এর ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের নিকট সন্দেভাজন জঙ্গি বা সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য প্রেরণে সচেতনতা বেড়েছে।

তিনি বলেন, আগে পুলিশের তার নিজস্ব তথ্যদাতার বা গোপন তথ্যের ওপর নির্ভর করতে হতো। বর্তমানে মোবাইল অ্যাপস ‘হ্যালো সিটি’ ব্যবহার করার ফলে জঙ্গি বা সন্ত্রাসীদের ব্যাপারে সুনির্দিষ্ট ও সংগঠিতভাবে তথ্য পাওয়া যাচ্ছে।
গত ১ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মোবাইলের ‘হ্যালো অ্যাপস’ প্রচারণার উদ্বোধন করেন। অ্যাপসটি বর্তমানে এনড্রয়েড প্রযুক্তিতে মোবাইলে ব্যবহার করা গেলেও শিগগিরই আপ্যাল প্রযুক্তিতে যাতে ব্যবহার করা যায় তার জন্য চেষ্টা চলছে।

পুলিশের জন্য প্রস্তুতকৃত অ্যাপসটি ব্যবহার করে যেকেউ সন্ত্রাসীদের বিষয়ে তথ্য প্রদান করতে পারেন। তথ্যের পাশাপাশি যেকোন প্রকার ছবি প্রেরণ করা যায় এই অ্যাপসে।

সানোয়ার হোসেন বলেন, তথ্য প্রেরণকারীর নাম-পরিচয় গোপন রাখা হয়। আবার অজ্ঞাত পরিচয়ে যেকেউ তথ্য প্রদান করতে পারেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ