,

‘বিএনপি ফের ১৩ নভেম্বর সমাবেশের অনুমতি চাইবে’

fakhrul-001নিউজ ডেস্ক : বিএনপি আগামী ১৩ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আমরা ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই নিয়ম মেনে আবার সরকারের কাছে অনুমতি চাইছি। আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। অনুমতি না পাওয়া পর্যন্ত আবেদন করতেই থাকব। এরপরও অনুমতি না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

জানা যায়, গত ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল বিএনপি। কিন্তু সোহরাওয়ার্দীতে অনুমতি না পেয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাইলেও তা পায়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়াস ইন্সটিটিউশনে ২৭টি শর্ত সাপেক্ষে বিএনপিকে জনসভা করার অনুমতি দেয় ডিএমপি। কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের মহাসচিব ১৩ নভেম্বরের যে ঘোষণা দিয়েছেন, সে তারিখ অনুযায়ী আমরা সমাবেশ করব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে