,

খাদিজার বাম হাতে সফল অস্ত্রোপচার

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কলেজ শিক্ষার্থী খাদিজা বেগমের বাম হাতে অস্ত্রোপচার সফল হয়েছে।সোমবার সকাল পৌনে ৯টায় খাদিজাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর আধা ঘণ্টা পর তার অপারেশন শুরু হয়। দুপুর পৌনে ৩টায় অস্ত্রোপচার শেষ হয়।

khadija1478496294

চিকিৎসকের বরাত দিয়ে খাদিজার বাবা মাসুক মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, খাদিজার বাম হাতে অস্ত্রোপচার সফল হয়েছে।

এর আগে সকালে মাসুক মিয়া বলেন, ‘খাদিজা আগের চেয়ে এখন অনেক ভালো আছে। তার শরীরের বাম অংশ নাড়াচাড়া করতে পারছে বলেই চিকিৎসকেরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল খাদিজার ভাই শাহীন আহমদ জানিয়েছিলেন, তার (খাদিজার) বাম হাতে ও মাথায় আরো একটি অপারেশন করা হবে। মাথার অপারেশনকে ‘ক্রেনিওপ্লাস্টি’ বলা হয়। এই দুটি অপারেশনই ‍খু্ব গুরুত্বপূর্ণ।

গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে খাদিজাকে মারাত্মক আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়। পরে ৪ অক্টোবর ভোরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে