,

চার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

sadarghat-roadনিজস্ব প্রতিবেদক : ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তার প্রতিবন্ধকতা সরিয়ে ৪৮ ঘণ্টার মধ‌্যে নির্বিঘ্নে চলাচলের ব‌্যবস্থা করার নির্দেশ চার বছরেও বাস্তবায়ন না হওয়ায় চার থানার ওসির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব‌্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ সোমবার এই আদালত অবমাননার রুল জারি করে।

পুলিশের এই চার কর্মকর্তা হলেন- বংশাল থানার ওসি নুর-ই আলম সিদ্দিকী, সুত্রাপুর থানার আশরাফ উদ্দিন, কোতোয়ালি থানার আবুল হাসান ও শাহবাগ থানার আবু বকর সিদ্দিকী।

আগামী ২ সপ্তাহের মাধ্যে তাদের রুলের জবাব দিতে বলেছে আদালত।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ‌্যাডভোকেট মনজিল মোরসেদ রোববার চার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনেন। সোমবার আদালতে তিনি নিজেই শুনানি করেন।

তিনি সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের রায়ের পরও দখলমুক্ত হয়নি রাস্তা ও ফুটপাত। এ বিষয়ে চার থানার ওসিকে লিগ্যাল নোটিস দেওয়া হলেও জবাব আসেনি। এ কারণেই আদালত অবমাননার মামলা।”

ঢাকা জজ কোর্টের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করতে দুই আইনজীবী ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাই কোর্টে একটি রিট আবেদন করেন।

ওই আবেদনের শুনানি করে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা ৪৮ ঘণ্টার মধ্যে নির্বিঘ্ন করার নির্দেশ দেয় হাই কোর্টের একটি বেঞ্চ।

আদেশে বলা হয়, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত বা রাস্তা রাস্তার ওপর বালু, রড বা যে কোনো পণ্য রাখা, ভ্যানগাড়ি বা ঠেলাগাড়ি পার্ক করা, রাস্তার পাশের দোকানের পণ‌্য ফুটপাত বা রাস্তায় রাখা এবং ফুটপাতে দোকান, ফেরিওয়ালা ও ফলের দোকান বসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক), উপকমিশনার (দক্ষিণ), ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের প্রশাসক, ঢাকার জেলা প্রশাসক এবং বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর ও রমনা থানার ওসিকে ওই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে