,

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৪ কোটি টাকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

sheikh_hasinaনিউজ ডেস্ক : ইত্তেফাকে গ্রুপ অব পাবলিকেশন্স বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদান হিসেবে ৪ কোটি টাকার একটি চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই ট্রাস্ট গঠিত হয়।

প্রধানমন্ত্রী রবিবার সন্ধ্যায় গণভবনে ইত্তেফাক গ্রুপ কর্তৃপক্ষের দেওয়া এই চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং তাঁর দেওয়া প্রথম ৫ কোটি টাকায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এই ট্রাস্ট থেকে দেশব্যাপী অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদানের জন্য মিডিয়াসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক গ্রুপের আগে ২৫ অক্টোবর মাছরাঙ্গা টেলিভিশনের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য প্রধানমন্ত্রীকে ৩ কোটি টাকার চেক দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে