বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে প্রবেশপথে নিরাপত্তা জোরদার

shahjalal-airportনিউজ ডেস্ক : ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে ছুরি নিয়ে যুবকের হামলায় আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। হামলাকারী যুবকের পরিচয় জানতে তদন্ত চলছে। বিমানবন্দরের প্রবেশপথগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় যুবকের হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সোহাগ আলী (২৪) নিহত হয়েছেন। আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও তিন সদস্য আহত হয়েছেন।

পরে নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আহত অবস্থায় আটক করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য যে টিকিট করা হয়, এতে ওই যুবকের নাম শিহাব, বয়স ২০ বছর লেখা হয়েছে। আজ সোমবার সকাল নয়টার দিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম মিয়া জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আনসারের পক্ষ থেকেই এ ঘটনায় মামলা করা হতে পারে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তারের ভাষ্য, বিমানবন্দরের প্রবেশপথগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে দোতলায় বহির্গমনে এখন কেবল যাত্রীদেরই যেতে দেওয়া হচ্ছে। নিচে ক্যানোপির ভেতর বা বাইরে একসঙ্গে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত