বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিরা থাকতে পারছেন না গভর্নিং বডির সভাপতি পদে

high-cortনিউজ ডেস্ক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ ছাড়া দেশের বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি পদে জাতীয় সংসদ সদস্যগণের (এমপি) না থাকার বিষয়ে দেওয়া রায়ও বহাল রাখা হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি লিভ টু আপিল সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

গত ১ জুন হাইকোর্ট এক রায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডিতে এমপিদের নিয়োগসংক্রান্ত প্র-বিধানমালার ৫(২) ধারা এবং বিশেষ কমিটি গঠনসংক্রান্ত ৫০ ধারা অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে বেসরকারি বিমান পরিবহান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বাধীন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করেন। আদালত ভিকারুননিসার বিশেষ কমিটি বাতিল করে অন্তবর্তীকালীন সময়ের জন্য একটি অ্যাডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ওই অ্যাডহক কমিটিকে ৬ মাসের মধ্যে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন সম্পন্ন করতেও বলা হয়।

এই রায়ের বিরুদ্ধে সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও ভিকারুননিসা স্কুল ও কলেজ কর্তৃপক্ষ লিভ টু আপিল দায়ের করে। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিটকারীর পক্ষে ইউনুছ আলী আকন্দ শুনানি করেন। বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর এই দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত