,

শেখ হাসিনার উপদেষ্টা পদে বহাল সালমান এফ রহমান

2201505231নিউজ ডেস্ক : দেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে ফের মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ রোববার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেক্সিকো গ্রুপের এ ভাইস চেয়ারম্যানকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও তিনি এ পদে ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার্স মো. আবদুস সবুর ও উপদপ্তর সম্পাদক হিসেবে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ নিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৭৬টি পদে নির্বাচিতদের নাম ঘোষিত হলো। এখনো ফাঁকা থাকা পাঁচটি পদের মধ্যে রয়েছে তিনটি সভাপতিমণ্ডলীর সদস্য, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য একজন।

দলের সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে উপদপ্তর সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে