,

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: হাসিনার সঙ্গে শ্রিংলাকে সাক্ষাৎ​ করতে বললেন সুষমা

sushoma-swarajনিউজ ডেস্ক : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে সাক্ষাৎ করার জন্য বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছেন তিনি।

আজ রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার বার্তায় এসব কথা জানিয়েছেন।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা করা হয় ৩০ অক্টোবর। এর পাঁচ দিন পর বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়। এরপর পুলিশি নিরাপত্তা জোরদার করা হলেও একই এলাকায় আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ কারণে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে।
এরপরই সুষমা স্বরাজ এ উদ্বেগের কথা জানালেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে