বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ছুরিকাঘাতে নিরাপত্তারক্ষী নিহত, আহত ৩, যুবক আটক

shahjalal-airportনিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে এক যুবকের ছুরিকাঘাতে আহত আনসার সদস্য সোহাগ আলী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন নিরাপত্তাকর্মী। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ওই যুবককে আহত অবস্থায় আটক করেছে।

আনসার সদর দপ্তরের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সোহাগ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দরের এপিবিএনের একটি সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী ছুরি নিয়ে বহির্গমন লাউঞ্জের তিন নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আনসার সদস্যরা তাকে বাধা দিলে তিনি ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আনসারের দুই সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দুই সদস্য আহত হন। কুর্মিটোলা হাসপাতালে নিলে সোহাগ আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত অবস্থায় আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন. আনসারের গুলিতে ওই যুবক আহত হয়েছেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত