,

অধ্যাপক এম আর খানের প্রথম জানাজা সম্পন্ন

1113549

নিউজ ডেস্ক : জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণ থেকে মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে নেওয়া হচ্ছে। দুপুর ১২টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যালয়ে এবং সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে এম আর খানের মরদেহ।

এরপর বেলা আড়াইটা থেকে মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং বিকেল সাড়ে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল হাসপাতাল প্রাঙ্গণে তার জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় এম আর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে জাতীয় এ অধ্যাপককে দাফন করা হবে। শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে