বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্দির ভাঙচুর : হবিগঞ্জেও গ্রেপ্তার ৭

0-23হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার দিনভর অভিযান চালিয়ে চারজন এবং রাত ৯টার দিকে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মাধবপুর শহরের সবুজবাগ এলাকার শামীম মিয়া, কৃষ্ণনগরের ইয়াছিন মিয়া, হরিশ্যামার শুক্কুর আলী, সুলতানপুর গ্রামের ওসমান গনি ও সৈয়দ মো. মামুন মিয়া, সুন্দাদিল এলাকার জিলাল মিয়া এবং বারচান্দুরা গ্রামের শাহ মো. মনসুর।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, হামলার সময়ের ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ও মাধবপুর উপজেলা পাশাপাশি অবস্থিত। গত ৩০ অক্টোবর নাসিরনগরে হামলার পাশাপাশি মাধবপুর উপজেলার মধ্যে থাকা বেশ কয়েকটি মন্দিরে হামলা চালানো হয়।

পুলিশ জানায়, ওই দিন একদল দুর্বৃত্ত উপজেলা সদরের কালীমন্দির, ঝোলন মন্দিরসহ পাঁচটি মন্দিরে হামলা চালায়। এ সময় কয়েকটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ৩০ অক্টোবর রাতেই মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের দুই শতাধিক লোককে আসামি করে মামলা করেন।

এ ঘটনায় শুক্রবার রাতে নাসিরনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে। এই নিয়ে মন্দিরে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় সেখানে আটকের সংখ্যা দাঁড়াল ৪৪।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত