,

নাসিরনগরে হামলায় আওয়ামী লীগই জড়িত : হাফিজ উদ্দিন

22222নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্নি আহমেদ বলেছেন, স্থানীয় তিন নেতার বহিষ্কারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুরের ওপর হামলায় ঘটনায় আওয়ামী লীগই জড়িত বলে প্রমাণিত হয়েছে।

আজ শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, এটি তো স্পষ্ট, সেখানকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নাসিরনগর সদরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আরো দুইজন আওয়ামী লীগ নেতার সাথে। দেশবাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে যে কারা এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল হোতা। গত সাত বছরে যে সব ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত রয়েছে, এটি আজ দিবালোকের মতো স্পষ্ট।’

গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার কারণে নাসিরনগরের মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি নাসিরনগরের ঘটনা তদন্তে হাইকোর্টের  বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীর কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগও দাবি করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিএনপির পক্ষ থেকে সাহায্য দেওয়া হবে জানিয়ে সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান হাফিজ উদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে