বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতার কান কেটে নিল যুবক

kanনিউজ ডেস্ক : রাজশাহী মহানগরীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আল মামুনের (৪৮) কান কেটে নিয়েছে মাদকসেবী এক যুবক। পরে স্থানীয়রা রাসেল আলী (৩৩) নামে ওই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রাসেল ওই এলাকার শফিকুল ইসলাম ওরফে শফির ছেলে।

শুক্রবার বিকালে  নগরীর উত্তর নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আল-মামুন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। অস্ত্রোপচারের পর তার ডান কান পুরোটাই কেটে বাদ দিতে হয়েছে।

আল-মামুনের ছোট ভাই কোরবান আলী জানান, শুক্রবার আসরের নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে বাড়ি ফিরছিলেন আল-মামুন। এ সময় রাসেল আলী মুসল্লিদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। মামুন তার প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে একটি কিরিচ মামুনের ওপর হামলা চালায়। কিরিচের আঘাতে মামুনের ডান কানের অধিকাংশ কেটে যায়।

এ সময় স্থানীয়রা রাসেলকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, মামুনের কানের কাটা অংশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার পরিবার মামলা দায়ের করেছে। রাসেলকে গ্রেফতার করা হয়েছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ