বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর যৌথ মহড়া শনিবার শুরু হচ্ছে

879124-bangladesh-army-sold-550x310ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যৌথ মহড়া শুরু হতে যাচ্ছে শনিবার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানোর পর সেটি নিশ্চিত করেছে বাংলাদেশের আইএসপিআর।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয় এবারের দুদেশের সেনাবাহিনীর এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘সম্প্রীতি ২০১৬’। টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার থেকে শুরু হয়ে যৌথ সামরিক মহড়া চলবে ১৮ই নভেম্বর পর্যন্ত।
ভারতের তরফ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার অংশ হিসেবে মহড়াটি অনুষ্ঠিত হবে।
যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এর মাধ্যমে মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের সেনা সদস্যরা একে অন্যের প্রাতিষ্ঠানিক কাঠামো ও কৌশলগত মহড়া সম্পর্কে ধারণা পাবেন। বাংলাদেশের আইএসপিআরের কর্মকর্তা রেজাউল করিমও বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ