বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষার্থীকে নির্যাতনের পরে জঙ্গি বানানোর ‘হুমকি’

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের শিক্ষার্থী।জানা যায়, মঙ্গলবার রাত ৯টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী রোড সংলগ্ন একটি সরকারি আবাসিক কোয়ার্টারে নির্যাতনের শিকার হন আসাদ। প্রায় এক বছর যাবত পলাশী সরকারি কোয়ার্টারে ভাড়া থাকেন তিনি।

image-4566

নির্যাতনের বিষয়ে আসাদুজ্জামান জানান, তালাবদ্ধ রুম থেকে আমার ল্যাপটপ চুরি হয়েছে, তাই আমি বিষয়টি বাড়িওয়ালাকে জানাই। তার ছেলের কাছে রুমের বিকল্প চাবি ছিল। তার ছেলেকে সন্দেহ করায় তিনি রেগে যান। তার দুই ছেলে আমাকে আটকে রেখে নির্যাতন করে রাতভর। ‘জঙ্গি’ আখ্যা দিয়ে ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেন।

এ অবস্থায় গুরুত্বপূর্ণ কাগজ ও বই ওই বাড়িতে থাকা সত্ত্বেও তিনি সে বাসায় যেতে পারছেন না বলে জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িওয়ালা মহিউদ্দিন অবৈধভাবে বাড়িভাড়া দিয়ে বছরের পর বছর অর্থ উপার্জন করছেন। বিষয়টি সরকারিভাবে পুরোপুরি নিষেধ থাকলেও গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মচারী হওয়ার সুবাদে এভাবে আবাসিক ব্যবসা করে আসছেন।

হামলার বিষয়ে বাড়িওয়ালা মহিউদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এই নির্যাতনের বিষয়ে লালবাগ থানায় মামলা করেছে আসাদুজ্জামান। মামলার বিষয়টি বিবার্তাকে ফোনে নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত