বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীর চর্চার সময় ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করে বিপাকে অধ্যক্ষ

_92235354_captureনিউজ ডেস্ক : ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করে রীতিমত বিপাকে পড়েছেন নোয়াখালীর একটি কলেজের অধ্যক্ষ।

কলেজে শরীর চর্চার সময় দু ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দিয়েছে কলেজেরই দু ছাত্র।

পরে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে গিয়ে তাকে রক্ষা করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়দেব চৌধুরী বিবিসিকে জানান এ ঘটনায় দু শিক্ষার্থী এমদাদুল হক ও শাকিলসহ পাঁচজনের বিরুদ্ধে গভীর রাতে মামলা হয়েছে।

জানা গেছে বুধবার কলেজে শরীর চর্চা চলছিলো কলেজ মাঠেই। অন্য শিক্ষার্থীদের মতো মেয়েরাও অংশ নিয়মিত অংশ নিচ্ছিলো তাতে।

কিন্তু ব্যবসায় শিক্ষা শাখার দু ছাত্র তখন মেয়েদের উত্যক্ত করতে শুরু করে।

রীতিমত পাশে দাঁড়িয়ে মেয়েদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি আর কুরুচিপূর্ণ মন্তব্য করছিলো ওই দুই ছাত্র।

ঘটনাটি দেখে সেখানে ছুটে যান কলেজ অধ্যক্ষ এবং মেয়েদের হয়রানির প্রতিবাদ করেন।

এরপরই দুপুরের দিকে ওই দু ছাত্রসহ আরও কয়েকজন পিস্তল ও রাইফেল নিয়ে অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব আলীর অফিস কক্ষে ঢুকে পড়ে। তারা অস্ত্র ঠেকিয়ে অধ্যক্ষকে হুমকি দেয়।

চিৎকার শুনে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে দু ছাত্র ও তাদের সহযোগীরা চলে যায়। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ