,

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ইউফিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র্র পরিষদ (পিসিপি‘র) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা, সহ সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমার মুক্তির দাবিতে বৃহস্পতিবার পুরো জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

156

অবরোধে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। পিকেটাররা সকালের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের জামতলী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তবে, শহরের অভ্যন্তরে টমটম রিকশা, চাদেঁর গাড়িসহ যানবাহন চলাচল করছে।

এদিকে, দূরের জেএসসি পরীক্ষার্থীরা অবরোধে দুর্ভোগে পড়েছে। সকালে ঢাকার কয়েকটি নাইট কোচ পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী টহলে রয়েছে।

উল্লেখ্য, বিপুল চাকমাকে জেলার পানছড়ি উপজেলা থেকে পুলিশ গ্রেফতার করে। বিপুল চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়িস্থ স্বনির্ভর কার্যালয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতিকালে সংগঠনের অপর দুইজন বিনয়ন চাকমা ও অনিল চাকমাকে আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে