,

‘আমেরিকানরা বাঁদর’

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এবার মার্কিনিদের ‘বোকা’ ও ‘বাঁদর’বলেছেন। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেছেন।
philipine1478101049
সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, মার্কিন সিনেট ফিলিপাইনের কাছে ২৬ হাজার রাইফেল বিক্রির প্রস্তাব আটকে দিয়েছে। সিনেটের ভাষ্য, রদ্রিগো দুতের্তে তার দেশে যে মাদকবিরোধী অভিযান চালাচ্ছেন, তাতে তিনি বিচার বর্হিভূতভাবে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে যাওয়া নতুন এসব অস্ত্র দিয়ে ফিলিপাইনের পুলিশ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটাতে থাকবে।

বুধবার দুতের্তে মার্কিন সিনেটের এই সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন,‘এই বাঁদরদের দেখুন, আমরা ২৬ হাজার অস্ত্র কিনতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায় না। বেশ্যার ছেলেরা আমাদের অনেক দেশীয় অস্ত্র আছে। এই আমেরিকানরা বোকা।’

ফিলিপাইনে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দুতের্তে। তিনি বলেন, ‘ তারা আমার সঙ্গে অভদ্র আচরণ করায় আমি তাদের সঙ্গে কর্কশ ব্যবহার করি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে