,

বাংলা ভাইয়ের সহযোগী খামারু ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় থানায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি নেতা মাহতাব খামারুকে চারদিনের রিমান্ডে দিয়েছে আদালত।০২ নভেম্বর বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মো. সাইফুল ইসলাম তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

dscn

বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, গত ১৩ জুন সন্ধ্যায় বাগমারার শিকদারি বাজারে চারটি বোমার বিস্ফোরণ ঘটে। সে ঘটনার মামলায় আটক দেখিয়ে মাহাতাব খামারুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাকে আদালত থেকে থানায় নিয়ে যাওয়া হয়।
গত ২৬ সেপ্টেম্বর বাগমারার তালঘরিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে