,

ঢাকা মেডিক্যালে কিশোরী ধর্ষণ, ৬ আনসার সদস্য পলাতক

181437bang14নিউজ ডেস্ক : ঢাকা মেডিক্যালে এক কিশোরীকে নিরাপত্তায় দায়িত্বরত বাহিনী আনসারের ছয় সদস‌্য ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে।  অভিযুক্তরা হলেন- এপিসি একরামুল, আনসার সদস্য আনিসুল, আতিকুল, সিরাজ, বাবুল ও মিনহাজ। আনসারের ঢাকা জেলার কমান্ডেন্ট সাইফুল্লাহ রাসেল  বলেন,  ধর্ষণের ঘটনার দিন (২৭ অক্টোবর)  চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে গেছে। তারা এখন কোথায় আছে, তা জানা নেই।  ধর্ষণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ওই কিশোরীর বাড়ি কুমিল্লার হোমনায়।  বুধবার মামলা করতে শাহবাগ থানায় যান। মামলার প্রক্রিয়া চলছে।  হবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিকালে  এই তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরীর ভাই ঢাকা মেডিক্যালে সাংবাদিকদের জানান, তার বোন মানসিকভাবে অসুস্থ। মাঝে-মাঝে ঘর থেকে বেরিয়ে যায়, আবার ফিরেও আসে। এবার বেরিয়ে যাওয়ার পর ঢাকা মেডিক্যাল থেকে ফোন পেয়ে তারা এসে ধর্ষণের ঘটনা শোনেন। গত ২৭ অক্টোবর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের আউটডোরে ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

ওই কিশোরী ধর্ষণের অভিযোগ করার পর তাকে চিকিৎসা দেওয়ারা কথা জানিয়েছেন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বেগম। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে