বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজের পরিবারের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

mirajজাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য আবাসিক বাড়ি নির্মাণ করে দিতে খুলনা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য একটি উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার জন্য বলা হয়েছে স্থানীয় জেলা প্রশাসনকে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। নিজের পারফরম্যান্স দিয়েই তিনি নাম ছড়িয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বে। কিন্তু এত কিছুর পরেও খুলনার খালিশপুরের দক্ষিণ কাশিপুর এলাকায় ছোট্ট ভাড়া বাড়িটায় তাঁর বাস, সেখানেই বাবা-মা আর ছোট বোনকে নিয়ে সাজানো-গোছানো সুখের সংসার।
খালিশপুরে টিনের চালের সেই বাড়িতে সুখ থাকলেও, হয়তো স্বাচ্ছন্দ্য নেই। সে বাড়ি গ্রীষ্মের চড়া রোদে তেতে ওঠে, বৃষ্টি হলেই উঠোনে জমে যায় প্যাঁচ প্যাঁচে কাদা। দেশকে এত বড় গৌরব এনে দিলেন যিনি, তাঁর ও তাঁর পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ খুলনার জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন।
বাড়ি তৈরির জন্য উপযুক্ত জমি খুঁজে পাওয়া গেলেই এই তরুণ তারকার পরিবারের জন্য বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত