বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: হাফিজ উদ্দিন

21387_hhh_45457-550x424শেখ হাসিনার অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না বলে সরকারকে সাফ জানিয়ে দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেন, তার ‘শেখ হাসিনা’ অধীনে বিএনপি নির্বাচনে যাবে না আমাদের নেত্রী খালেদা জিয়া তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।?
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিনন আহমেদ বলেন, ভোটাধিকার হরণ করা নির্বাচন বাংলার মাটিতে আর হতে দেব না। আপনারা যদি আবার এমন নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করে থাকে তাহলে বিএনপি ঘরে বসে আঙ্গুল চুষবে না। জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।
তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার রাজপথে নামবে। বর্তমান ফ্যাসবাদী ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বেগম জিয়ার নেতৃত্বে আমরা আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি মানে ডিজিটাল পদ্ধতিতে ভোট কারচুপির প্রস্তুতি বলেও মন্তব্য করেন মেজর হাফিজ।
সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি আরো বলেন, ধর্ষণ কি তাদের উন্নয়নের নমুনা? দেশের প্রতিটি ধর্ষণের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকে বলেই ধর্ষকদের বিচার হয় না। যার ফলে ধর্ষকরা আরো বেশী উৎসাহিত হচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এতে কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মাদ ইব্রাহিম বীর প্রতিক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রশিক্ষন বিষয়ক সম্পাদিকা রাশেদা বেগম হীরা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত