,

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

gazipurগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুর বাজারে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাছবাজার–সংলগ্ন রাস্তায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী হলেন গাজীপুর সদরের মুন্সিপাড়া এলাকার আবদুল বাতেন মিয়ার ছেলে টুটুল মিয়া (৩৫)। তিনি জয়দেবপুর বাজারে ফুটপাতে স্টেশনারি ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছয়-সাতজন হঠাৎ ব্যবসায়ী টুটুলকে ঘেরাও করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীদের সবার হাতেই ধারালো অস্ত্র ছিল বলে ভয়ে কেউ এগিয়ে যেতে পারেননি।

পুলিশ জানায়, খবর পেয়ে সন্ধ্যা সোয়া সাতটার দিকে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে