,

ছাত্রদেরও কর দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর!

 

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদেরও কর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘কর দেওয়ার জন্য কোনও বয়স লাগে না। যে কোনও বয়সে কর দেওয়া যায়। ছাত্রদের মধ্যে যাদের কর দেওয়ার সক্ষমতা আছে তারা যেন কর দেয়।’মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর এর নিজস্ব ভবনে আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

118dbbad44cfd869eea8af43edb4aad4

অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি আগামী ২০১৮-১৯ অর্থবছরে ৫ লাখ কোটির টাকার জাতীয় বাজেট উপস্থাপন করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করদাতা তৈরির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা গত চার মাসে সফল হয়েছে।’

অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন সভ্য হয়েছে। সভ্য হওয়ার কারণে করদাতার সংখ্যা বাড়ছে। সামনের আট মাসে আরও দশ লাখ নতুন করদাতা যোগ হবে। তার মতে এই অর্থবছর শেষে আয়কর দেবেন ২৫ লাখ মানুষ।’ তিনি আরও বলেন, ‘পাশের দেশের মানুষের তুলনায় আমাদের দেশের মানুষরা যে আয়কর দেন সেটা লজ্জার । এ লজ্জা আগামী দুই বছরের মধ্যে কেটে যাবে।’

তিনি বলেন, ‘এখন মানুষ অনেক সভ্য হয়েছে। জীবনের মানোন্নয়নের জন্য কর নেওয়া হয়। আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নেওয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন সে স্বপ্ন এখন তিনিও দেখেন। তিনি আরও বলেন, জনগণ এখন স্ব ইচ্ছায় কর দেয়। এ কারণে নতুন করদাতা বাড়ছে।’

এসময় তিনি কর দেওয়াকে এখন বাহাদুরির বিষয় বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান ও এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে