বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহতদের দেখতে যাচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রতিনিধি দলটির রওনা হওয়ার কথা রয়েছে।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের নেতৃত্বে প্রতিনিধি দলে অংশ নিচ্ছেন ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রাব্বানী চিনু ও মারুফা আক্তার পপি।

image-4238

উল্লেখ্য, শনিবার উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের উপরে শিবমূর্তি বসিয়ে একটি পোস্ট দেন।

এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করলে পুলিশ রসরাজকে আটক করে। এ ঘটনার পর থেকেই রসরাজের ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা।
শনিবার বিকেল থেকে ওই যুবকের ফাঁসির দাবিতে স্থানীয়রা সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনায় রবিবার অন্তত ১০টি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া ভাঙচুর ও লুটপাট করা হয়েছে শতাধিক ঘরবাড়িতেও।

হামলা-ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনায় নাসিরনগরজুড়েই এখন হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সকালে সেখানে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে হিন্দুদের ঘর-বাড়ি ও মন্দিরে ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত