,

বাঘায় অস্ত্রসহ দুই জামায়াত নেতা গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় অস্ত্রসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন বৈঠক করার সময় সোমবার রাত আটটার দিকে উপজেলার আড়ানীর পৌর এলাকার চকরপাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- আড়ানী পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম (৫২) ও আড়ানী বাজার ইউনিটের সভাপতি বেলাল হোসেন (৪৫)। মনিরুল ইসলামের বাড়ি আড়ানী পূর্বপাড়া এবং বেলাল হোসেনের বাড়ি চকরপাড়া এলাকায়।

image-4219

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, ২০-২৫ জন জামায়াত নেতা চকরপাড়া এলাকায় গোপন বৈঠক করছিলেন। এ সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে পালানোর সময় প্রথমে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্রসহ বেলালকে গ্রেফতার করা হয়। বৈঠকের জায়গা থেকে কিছু জিহাদী বই-পুস্তকও উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, উদ্ধারকৃত পিস্তলটির গায়ে ‘মেইড ইন ইউএসএ’ লেখা রয়েছে। এর সঙ্গে তিনটি গুলি ও একটি ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে। ওই দুই জামায়াত নেতার নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে