বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রামেকে রডের বদলে বাঁশ!

 

নিজস্ব প্রতিবেদক : এবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।সোমবার সন্ধ্যায় হাসপাতালের নবনির্মিত ভবনের তৃতীয় তলায় লিফটের সামনের দু’টি টাইলস উঠে গেলে বিষয়টি নজরে আসে। এর পরই শুরু হয় উৎকণ্ঠা।এদিন রাতে খবরটি হাসপাতাল পরিচালকের কানে পৌঁছালে নড়চড়ে বসে কর্তৃপক্ষ। তড়িঘড়ি করে সিমেন্ট দিয়ে ঢেকে ফেলার চেষ্টাও করা হয়। কিন্তু টাইলসের ওপর থেকে সিমেন্ট সড়ে যাওয়ায় সে চেষ্টা বিফল হয়।

image-4234

এদিকে চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।

এছাড়া ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়’র ফেসবুক পেজেও বিষয়টি তুলে ধরে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

পেজের মন্তব্যে বলা হয়- ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ভবনের তৃতীয় তলায় লিফটের সামনে ভাঙ্গা অংশে দেখা যায় সেখানে লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। এখানে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ওই ভবনে অবস্থানরত কয়েকশ’ রোগীর প্রাণহানি ঘটতে পার। যারা এ কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন জানাচ্ছি’।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলামের সঙ্গে যোগযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে প্রকৌশলীদের ডেকেছেন।

মঙ্গলবার তারা এলে ঘটনাটি কি তা স্পষ্ট বোঝা যাবে। তারপরই ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০১২ সালের ১৭ জুলাই রামেক হাসপাতালের এই নতুন ভবনের উদ্বোধন করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত