বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ২২

2নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সারা দেশে ২৫৪ জন খুন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন ২২ জন। আর সামাজিক সহিংসতায় খুন হয়েছেন ৫৭ জন। মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সোমবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১১ জনকে, পারিবারিক সহিংসতায় হত্যা হয়েছে ২৬ জন, সামাজিক সহিংসতায় ৫৭ জন, রাজনৈতিক কারণে ৬ জন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যা ২২ জন, বিএসএফের হাতে হত্যা ৫ জন, চিকিৎসকের অবহেলায় মৃত্যু ১১ জন, গুপ্তহত্যার শিকার ৭ জন, রহস্যজনক মৃত্যু ৯৫ জন, ধর্ষণের পর হত্যা ৫ জন, অপহরণের পর হত্যার শিকার হয়েছেন ৯ জন। অক্টোবর মাসে পরিবহন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৬৯ জনের, আত্মহত্যা করেছেন ৩২ জন। অক্টোবর মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৫২ জন, যৌন নির্যাতনের শিকার ১১ জন, যৌতুক নির্যাতন ১৩ জন, এসিড নিক্ষেপ করা হয়েছে ৪ জনকে।

সংস্থাটি তার প্রতিবেদনে বলেছে এধরনের হত্যাকান্ড অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। কমিশন এই হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত